মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা আঁখি রাহাত খান।

সাগর চৌধুরী ভোলা:

অসহায়, দরিদ্র ও পথশিশুদের পাশে দাঁড়িয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। খাদ্য সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

সম্প্রতি তার মানবিক উদ্যোগের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা যায়।

অনেকেই তাকে মানবতার ফেরিওয়ালা হিসেবে আখ্যা দিয়ে তার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আঁখি রাহাত খান বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমার সবচেয়ে বড় দায়িত্ব। যতদিন পারি অসহায় মানুষকে সেবা দিয়ে যেতে চাই।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তার এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *