মানবতার সেবার মহান ব্রত নিয়ে সমাজ সেবায় লায়ন সদস্যদের এগিয়ে আসার আহবান জানান নবাগত গভর্নর লায়ন ডাঃ আসাদুল্লাহ আহমেদ পিএমজেএফ ।

১৫ জুলাই ২০২৬ইং তারিখ লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ এর গভর্নর লায়ন আসাদুজ্জামান পিএমজেএফ ও ডিজি টিমের সদস‍্য ও অন‍্যন‍্য লায়ন্স নেতৃবৃন্দের উপস্হিতিতে আনুষ্ঠানিক ভাবে বেলুন ও পায়রা উড়িয়ে রঙ-বে-রঙ-এর আতস বাজি ফুটিয়ে ও ব্যান্ড তালে তালে তার সহধর্মিনীকে নিয়ে শপথ অনুষ্ঠানে যোগদান করেন। (ফর্মাল অ্যাকসেশন সেরিমনি)।

আগারগাঁও লায়ন্স ভবনে সন্ধ্যা ৭ টায় জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানে লায়ন্স ও লিও লিডারদের ব্যাপক উপস্থিতিতে শপথ গ্রহণ ও দায়িত্বভার বুঝে নেন নবাগত গভর্নর নেতৃত্বের অভিজ্ঞ লায়ন ডাঃ আসহাদুজ্জামান আহমেদ -পিএমজেএফ ।

অনুষ্ঠানে উচ্চপদস্থ লায়ন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পরিচালক নাজমুল হক, ৩১৫ মাল্টিপল জেলার নবাগত কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলে উদ্দিন আহমেদ অপু-এমজেএফ, প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন নাছিম আহমেদ, সেকেন্ড ভাইস গভর্নর লায়ন রিফাতুল্লাহ আহমেদ, কেবিনেট সেক্রেটারি লায়ন ইন্ডিনিয়ার ইমরান আজমীর ও কেবিনেট ট্রেজারার লায়ন জয়নাল আবেদিন ।
অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন লায়ন এম এম এ বাশার পিডিজি-জেলা অনারারী কমিটির চেয়ারপার্সন, লায়ন মোঃ নূরুল আলম-জিএলটি কো-অর্ডিনেটর সহ অন‍্যান‍্য সিনিয়র লায়ন্স ও লিও বৃন্দ ।

বিশ্বব্যাপী মানবিক সেবামূলক সংগঠনগুলোর মধ্যে Lions Clubs International একটি অন্যতম বৃহৎ ও প্রভাবশালী সংগঠন। ১৯১৭ সালে Melvin Jones-এর উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগঠন বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশে, প্রায় ১৪ লক্ষ সদস্যে মাধ্যমে মানবসেবায় নিয়োজিত। Lions Clubs International এর মূল লক্ষ্য- উদ্দেশ্য মানবিক সেবায় বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় এবং সেবার মাধ্যমে একটি দরিদ্র মুক্ত বিশ্ব গড়ে তোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *