মোঃ জাহাঙ্গীর আলম:
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাংলাদেশ হাট এলাকার বিএডিসি অনুমোদিত সার ডিলার প্রোঃ আকতার বিরুদ্ধে রাতে সার পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি গোপনে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বেরাডাংগা এলাকায় আনুমানিক ৩০ বস্তা টিএসপি ও অন্যান্য সার পাচারের করে পাঠিয়ে দেন ।
ঘটনাটি ঘটেছে ৪ নভেম্বর দিনগত রাতে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর গড়পাড়া ইউনিয়নের তসবিডাংগা রোড হয়ে দুই থেকে তিনট রিকশাযোগে সারগুলো পাচার করা হচ্ছিল। স্থানীয়রা বিষয়টি সরজমিনে দেখে ফেলেন। অভিযোগ রয়েছে, গড়পাড়ার বরাদ্দকৃত সরকারি ভর্তুকির সার দীর্ঘদিন ধরে আকতার ডিলার অন্য উপজেলার কৃষকদের কাছে বিক্রি করে আসছেন।
সিংজুরী ইউনিয়নের বেরাডাংগা গ্রামের কৃষক মজনু সিকদার বলেন,
“গড়পাড়ার বাংলাদেশ হাট ব্রিজের কাছে আকতার ডিলারের দোকান থেকে সার আনছি। রিকশায় সার আছে, আর সামনে আরেক রিকশায় আরও সার গেছে। কোনো রিসিভ দেওয়া হয়নি।”
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ডিলার প্রোঃ আকতার প্রথমে দায় স্বীকার করে ভুল হয়েছে বলে জানান এবং তার আত্মীয়দের মাধ্যমে স্থানীয়দের কাছে অনুরোধ করেন বিষয়টি যেন মাফ করে দেওয়া হয়। তিনি বলেন,
“ভুল হয়েছে, আর করব না। মোটে ৩০ বস্তা সার বিক্রি করেছেন ।”
এ ঘটনায় স্থানীয় কৃষক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা জানান,
“সরকারি ভর্তুকিতে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার পাচার হলে স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
গড়পাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এক উপজেলার সার অন্য উপজেলার পাচার সম্পন্ন অবৈধ, এই ডিলারের বিরুদ্ধে একটা ব্যবস্হা করতে হবে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার বিসিএস ( কৃষি) কৃষিবিদ মোঃ মাসুম ভূইয়া বলেন, কৃষি অফিসারের অনুলিপি ছাড়া অন্য উপজেলায় পাঠানো যায় না, এবিষয়ে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে ব্যবস্হা নিবো।