মাহে রমজান উপলক্ষে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) হদুয়া দরবার শরীফের তৃতীয় ক্যাম্পাসে, মোল্লারহাট কাটাখালি সওদাগারবাড়িতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মোয়াজ্জেম হোসেন সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক সিকদার, মাওলানা আব্দুল হান্নান, মোল্লারহাট জেড এ ডিগ্রি ভুট্টা কলেজ মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান, মোল্লারহাট সওদাগারবাড়ী জামে মসজিদের ইমাম হুমায়ুন সওদাগর এবং দাতা সদস্য আব্দুল হামিদ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ কারী মো. মাহমুদুল হাসান। প্রতিযোগিতায় মোট ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *