Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মিলাদুন্নবীর আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু - দৈনিক স্বাধীন সংবাদ

মিলাদুন্নবীর আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি ::

চট্টগ্রামের রাউজান উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের করিম শিকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার শ্রীকামতা গ্রামের খুরশিদ আলমের ছেলে। তিনি রাউজানের নেজাম ডেকোরেটর নামের একটি ডেকোরেশন প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে করিম শিকদার বাড়িতে ডেকোরেটরের পক্ষ থেকে আলোকসজ্জার কাজ করছিলেন মনির হোসেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার সন্ধ্যায় মনির হোসেন নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসক নিশ্চিত হন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানের আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন। পরে মরদেহ তার সঙ্গে আসা ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *