মোল্লাহাটে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবসের প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা এবং উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডু। তিনি বলেন, মহান শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে নিজ নিজ মতামত তুলে ধরেন। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আসন্ন পবিত্র রমজান মাসে বাজার তদারকি জোরদার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হাসান আলী, কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ পুরব্রাহ্মণ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্লাহ, যুব বিভাগের সেক্রেটারি মোঃ পারভেজ আলম, এনসিপির যুগ্ম সমন্বয়ক মিনহাজুল ইসলাম, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম দিদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *