জেলা প্রতিনিধি:
যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল রূপসী বাংলা ট্রেন। কৃষ্ণবাটি এলাকায় পৌঁছালে ট্রেনটির সঙ্গে একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী আজিজুর রহমান ও এরশাদ আলী মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।