যাত্রাবাড়ি খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় রাজধানীর যাত্রাবাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে যাত্রাবাড়ি নূর-এ-আল-মদিনা ফল মার্কেট ও থ্রিস্টার সবজি বাজারের মালিক, বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট আফানুর আল মামুন ও ব্যবসায়ীদের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দীন ইসলাম দিনা, সানোয়ার হোসেন রাসেল, মোঃ মিজান খান, শাহনেওয়াজ বাবু, মোঃ রাজনসহ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা এবং বাজারের ব্যবসায়ীরা।

অনুষ্ঠান শেষে দেশনেত্রীর সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন নূর-এ-আল-মদিনা আড়ৎ মসজিদের ইমাম মাওলানা নুরুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *