রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে রাজউকের নিয়ম বহির্ভূত বহুতলা ভবন নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকায় অবৈধভাবে বহুতলা ভবন নির্মাণ করা হচ্ছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নিয়ম নাজানা অবস্থায়ও এই নির্মাণকাজ চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, উত্তর যাত্রাবাড়ীর ডানপাশে গড়ে উঠছে একটি বহুতলা ভবন, যা রাজউক জোন ৬/১ এর আওতাধীন। তবে তারা দাবি করেছেন, এই ভবনটি রাজউকের কোনো অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে। এলাকার একজন বাসিন্দা বলেন, “রাজউক কি এসব দেখছে না? নাকি দেখেও নজরদারি করছে না? এমন বড় বহুতলা ভবন প্রকাশ্যে দাঁড় করানো সম্ভব হয়েছে কি না, তা বড়ই প্রশ্নের বিষয়।”

স্থানীয়রা আরও জানান, এই ধরনের অবৈধ নির্মাণ কর্মকাণ্ড মূলত বর্তমান সরকারের আমলে ঘটে গেছে। তারা বলছেন, “যেসব অফিসার তখন দায়িত্বে ছিলেন, তাদের মধ্যে অনেকেই ঘুষগ্রস্ত ছিল। তাই প্রকাশ্যে এত বড় বহুতলা ভবন হওয়া সম্ভব হয়েছে।”

নাগরিকদের মতে, এ ধরনের অবৈধ নির্মাণ নিয়ন্ত্রণে আনা না হলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় দেখা দিতে পারে। তারা আশা প্রকাশ করেছেন, রাজউক এবং সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত এই বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেবে।

এলাকাবাসীর আরও অভিযোগ, “যদি নিয়ম মেনে অনুমোদন দেওয়া হতো, তাহলে এমন বিশাল বহুতলা ভবন তৈরি হতে পারত না। কিন্তু এখন দেখা যাচ্ছে, রাজউকের অনুমোদনের ছাড়পত্র নিয়ে জনসমক্ষে এই নির্মাণকাজ চলছে।”

রাজধানীর অস্থির এলাকায় এ ধরনের অবৈধ বহুতলা নির্মাণ শুধু স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রাকে প্রভাবিত করছে না, বরং নগরীর পরিকল্পিত উন্নয়নের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই জনগণ আশা করছে, দ্রুত এই ভবন নির্মাণের প্রকৃত তথ্য প্রকাশ করা হবে এবং দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *