রমজান উপলক্ষে একতা মানব সেবা ট্রাস্ট ফান্ডের উদ্যোগে ৩’শ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

উজ্জ্বল মিয়া:

রমজান উপলক্ষে সিঙ্গাপুর প্রবাসী একতা মানব সেবা ট্রাস্ট ফান্ড-এর উদ্যোগে টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও কুমিল্লাসহ ৩’শ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংস্থাটির উপদেষ্টা নাসিমুজ্জামান রিপনের সভাপতিত্বে ৩’শ হতদরিদ্র পরিবারের মাঝে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রকিবুল ইসলাম বলেন, এই মানবিক কার্যক্রমের লক্ষ্য হলো রোজাদারদের কষ্ট লাঘব করা এবং সমাজের হতদরিদ্র পরিবারগুলো যেন ভালোভাবে রমজান পালন করতে পারে তা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, আমাদের সংস্থায় সদস্য সংখ্যা ৩০ জন। আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয় সিঙ্গাপুর থেকে এবং বাস্তবায়ন করা হয় বাংলাদেশে। আমরা এবারও টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও কুমিল্লাসহ মোট ৩’শ হতদরিদ্র পরিবারের মাঝে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছি।

একতা মানব সেবা ট্রাস্ট ফান্ড (AMSTFT) টাঙ্গাইল ২০২৪ ইং-এর সদস্যরা হলেন— প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রকিবুল ইসলাম, অর্থ সম্পাদক মিয়া সজীব, মহাসচিব রমজান আলী খান, সভাপতি লিটন, উপদেষ্টা নাসিমুজ্জামান রিপন, সহ-সভাপতি এনামুল হক, এলিয়াস, আলমগীর, নাইম মিয়া, সাধারণ সম্পাদক ফারদিন আমিন, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, খালেক, জনি মিয়া, সাংগঠনিক সম্পাদক কামাল মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক আকাশ মিয়া, শামীম, রাহিম মিয়া, মোশাররফ মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক বাবুল তালুকদার, মাহমুদ ইবনে হালিম, দপ্তর সম্পাদক সুজন মিয়া, রফিক শিকদার, প্রচার সম্পাদক শহিদুল্লা, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মারুফ, আলামিন, আমিনুল ইসলাম, সাকিব, মোস্তফা, রাজীব হাসান, সাকিল প্রমুখ।

সংস্থার সদস্যরা ‘স্বাধীন সংবাদ’-কে বলেন, আমাদের প্রতি মাসের বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করে আমরা হতদরিদ্র মানুষের মাঝে দান করি। আমাদের একটাই লক্ষ্য—অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করা।

সার্বিক সহযোগিতা করেছেন মোঃ আইয়ুব শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *