রাজধানীর কালভার্টের নিচে মিলল অর্ধগলিত খণ্ডিত মরদেহ, চাঞ্চল্যকর হত্যার রহস্যে তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগের মাদারটেক এলাকায় একটি কালভার্টের নিচ থেকে অর্ধগলিত অবস্থায় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে মাদারটেক বাগানবাড়ি এলাকার একটি কালভার্ট ব্রিজের নিচ থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করা হয়েছে। উদ্ধার হওয়া অংশগুলো অর্ধগলিত অবস্থায় ছিল।

ওসি আরও জানান, মরদেহের খণ্ডিত অংশ দেখে এটি একজন নারীর বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে ঘটনাস্থলে বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে। নিহতের হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *