Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
রামিছা হত্যার ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে ধামরাইয়ে মানববন্ধন - দৈনিক স্বাধীন সংবাদ

রামিছা হত্যার ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে ধামরাইয়ে মানববন্ধন

 

মাসুদুর রহমান ধামরাই
ঢাকার ধামরাইয়ে শিশু রামিছা হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন, ধামরাই উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শিশু রামিছা হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। এমন নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর করা প্রয়োজন।কর্মসূচিতে বক্তারা বলেন, সমাজে দিন দিন শিশু নির্যাতন, হত্যা ও বিভিন্ন অপরাধের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ রোধে আইনের কঠোর প্রয়োগ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।আয়োজকদের পক্ষ থেকে বলা হয়,“শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও হত্যার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”মানববন্ধনে আরও বলা হয়, মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত হলে সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।এ সময় বক্তারা শিশুদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং রামিছা হত্যার ফাঁসির রায় দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *