রিয়াদে আজ বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তানের মক্কা প্রতিরক্ষা জোট

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের একটি কমিটি আজ সোমবার (৫ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকে বসছে। বৈঠকে তুরস্কের কয়েকজন শীর্ষ মন্ত্রীসহ সৌদি আরব ও পাকিস্তানের কর্মকর্তারা অংশ নেবেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে জোটের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক কাঠামো নিয়েও মতবিনিময় হওয়ার কথা রয়েছে।

জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির এই বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু অংশ নেবেন।

বৈঠকে সৌদি আরব ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের নেতা হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পুনর্দখলের লক্ষ্যেই এ অভিযান চালানোর কথা জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং জোটকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *