লক্ষ্মীপুর রায়পুরে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান

আবু সায়েদ:

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) তারিখে রায়পুর বাজারে দোকানের বাইরে ফুটপাত দখলমুক্ত রাখতে মোবাইল কোর্টে অভিযান চালিয়ে বিভিন্ন দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সহযোগিতা করেন রায়পুর থানা পুলিশ রায়পুর পৌরসভার সদস্যবৃন্দ।

বাজারের সকল ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ফুটপাত জনগণের চলাচলের জন্য নির্ধারিত। দোকানের বাইরে দখল করে জনগণের চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না। আবারও ফুটপাত দখল করা হলে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *