লক্ষ্মীপুর স:প্রা:বিদ্যালয়ের সভাপতি হলেন – মোঃ রেজাউল করিম তারেক।

মোঃ আক্তার হোসেন বাবু :-মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৯নং লক্ষীপুর স:প্রা:বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মো:রেজাউল করিম তারেক

২৯/০৬/২০২৬ খ্রিঃ রোজ সোমবার সকাল ১২ঘটিকায় উপজেলার ভবেরচর ১৯ নং এর লক্ষীপুরস্থ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সভায় এই কমিটি গঠন করা হয়।ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুবা আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মো:আক্তারুজ্জামান শিকদার,আসাদুজ্জামান টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

এছাড়াও সরকারী নির্দেশনা মেনে ১২সদস্য কমিটি গঠন করা হয়।

রেজাউল করিম জানান :- আমি আত্ম বিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্র ছিলাম এবং সেই বিদ্যালয়ে আমি আজ সভাপতি হয়ে আনন্দের চেয়ে মহাগুরু দায়িত্ব আমার মাথায় এসে পড়ল। আমার মূল লক্ষ্যই উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, এবং ম্যানেজিং কমিটির সকলকে নিয়ে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মান কিভাবে উন্নত করা যায় এবং বাংলাদেশের আমাদের এই প্রতিষ্ঠান পূর্বের ন্যায় সুনাম অক্ষুন্ন রাখার জন্য যেখানে যা লাগে আমি সবাইকে নিয়ে এক যুগে কাজ করতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *