Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
শাপলা চত্বর হত্যাযজ্ঞ: নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত, খসড়া প্রতিবেদনে যাদের নাম এসেছে - দৈনিক স্বাধীন সংবাদ

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত, খসড়া প্রতিবেদনে যাদের নাম এসেছে

স্টাফ রিপোর্টার: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের নারকীয় হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘদিন তদন্ত করেছে। তদন্ত শেষে সংস্থাটি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটি খসড়া তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।

তিনি বলেন, প্রতিবেদনটি এখন চূড়ান্ত যাচাই-বাছাই করা হবে, যাতে একটি সঠিক তদন্ত প্রতিবেদনের মাধ্যমে স্বচ্ছ বিচার নিশ্চিত করা যায় এবং প্রকৃত আসামিরা বিচারের মুখোমুখি হন।

তিনি আরও জানান, হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে খসড়া প্রতিবেদনটি পর্যালোচনা করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মামলায় কারা আসামি হচ্ছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান ও সাবেক বিজিবি প্রধানসহ কয়েকজনের নাম খসড়া প্রতিবেদনে এসেছে। তবে এসব নাম এখনও যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে আসামিদের তালিকায় সংযোজন বা বিয়োজন হতে পারে।

নিহতদের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, এ পর্যন্ত ৬১ জনের একটি তালিকা পাওয়া গেছে। এর মধ্যে ইতোমধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনটির আরও অনেক নেতা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *