শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে প্রতিশ্রুতিবদ্ধ পরিবহন সম্পাদক প্রার্থী মুশফিকুর

মোঃআনজার শাহ:

মার্কেটিং বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী মুশফিকুর রহমান পরিবহন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুর্নীতিমুক্ত ও নিরাপদ পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে। ব্যালট নম্বর এল ৩ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থী শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করে বলেছেন, এটি শুধু তার একার সংগ্রাম নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর নিরাপদ যাতায়াতের অধিকার প্রতিষ্ঠার লড়াই।

মুশফিকুর রহমান তার প্রচারণায় জোর দিয়েছেন পরিবহন খাতে বিদ্যমান দুর্নীতি ও অনিয়ম দূরীকরণে। তিনি বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা আমার প্রথম অগ্রাধিকার। প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদে ক্যাম্পাসে আসতে এবং ফিরতে পারে, সেই ব্যবস্থা করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

এই প্রার্থী তার কর্মসূচিতে পরিবহন সেবার মান উন্নয়ন, বাস চালকদের দক্ষতা বৃদ্ধি এবং সময়মতো পরিবহন সেবা নিশ্চিত করার বিষয়টিকে অন্তর্ভুক্ত করেছেন। তিনি আরও বলেন, পরিবহন খাতে যে কোনো ধরনের অনিয়ম ও হয়রানি বন্ধে তিনি কঠোর অবস্থান নেবেন।
মুশফিকুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই সংগ্রাম শুধু আমার একার নয়।

আপনারা প্রত্যেকেই এই পরিবর্তনের অংশীদার। আমার পাশে থাকুন, একসাথে আমরা একটি দুর্নীতিমুক্ত, নিরাপদ ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারব।”

আসন্ন নির্বাচনে পরিবহন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। তবে মুশফিকুর রহমানের স্পষ্ট অঙ্গীকার ও শিক্ষার্থীকেন্দ্রিক পরিকল্পনা তাকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে উপস্থাপন করেছে। শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে আগামী দিনের পরিবহন ব্যবস্থার দিকনির্দেশনা ঠিক করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *