শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলায় নির্মান শ্রমিক ইউনিয়নের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।
পাকুড়তলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন পরিষদের উপদেষ্টা ও “নাইম ট্রেডার্স” এর স্বত্বাধিকারী সামায়ুন ইসলাম নাইম এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে আতিকুর রহমানকে সভাপতি মনোনীত করেন। শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
এছাড়াও কমিটিতে আপেল সহ-সাধারণ সম্পাদক, রেজা মন্ডল সাংগঠনিক সম্পাদক, তাজু মিয়া দপ্তর সম্পাদক, রায়হান আলী প্রচার সম্পাদক, শামিম মিয়া ধর্মীয় সম্পাদক, বাহার উদ্দিন সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও আবুল খায়ের, মাহাবুর, মনোয়ার হোসেন, মোনছের, শাহ আলম, হাসান, রাহেল, নজমুল, সাবলু কার্যনির্বাহী সদস্য মনোনীত হন। কমিটি ঘোষণা শেষে সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা সামায়ুন ইসলাম নাইম।
শহিদুল ইসলামের সঞ্চালনায় ও আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বগুড়া জেলা নির্মান শ্রমিক ইউনিয়ন পরিষদের সভাপতি হাফিজার রহমান। বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নির্মান শ্রমিক ইউনিয়ন পরিষদের দপ্তর সম্পাদক নান্নু মিয়া।
পরিশেষে নতুন কমিটির নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেন অত্র সংগঠনের শ্রমিকরা।