শেখ হাসিনাকে ফাঁসির রায় দিতে হবে : আজহারুল ইসলাম মান্নান

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘জুলাই আন্দোলনে গণহত্যা ও মানবতারবিরোধী অপরাধে শেখ হাসিনাকে ফাঁসির রায় দিতে হবে।’ শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি পশ্চিমপাড়া মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্নান বলেন, ‘সিদ্ধিরগঞ্জের মানুষের পক্ষ থেকে একটি হাসপাতাল নির্মাণের দাবি উঠেছে। ভোটে আমি এমপি নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে একটি হাসপাতাল করে দেব। তিনি আরো বলেন, ‘সিদ্ধিরগঞ্জে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি দখলবাজি চলবে না। সিদ্ধিরগঞ্জ হবে শান্তিপূর্ণ নিরাপদ এলাকা। সভায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন তাঁতী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *