স্টাফ রিপোর্টার:
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অনন্য উদাহরণ গড়ে তুলেছেন লাবিব গ্রুপের চেয়ারম্যান দানবীর সালাউদ্দিন আলমগীর (রাসেল)। ২০২৫ সালে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে তিনি সখিপুর, বাসাইলসহ আশপাশের এলাকায় মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন। মানবসেবাকে দায়িত্ব নয়, বরং নৈতিক কর্তব্য হিসেবে বিবেচনা করে সারাবছরই তিনি বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে গেছেন।
ঈদ ও মৌসুমি সহায়তায় ব্যাপক উদ্যোগ
২০২৫ সালে ঈদ উপলক্ষে ২২ হাজার পরিবারের মাঝে খাবার উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া গত শীত মৌসুমে ২০ হাজার শীতবস্ত্র বিতরণ করে শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা হয়। রমজান মাসে সখিপুরের বিভিন্ন শ্রেণিপেশার ৫ হাজার মানুষকে নিয়ে ছয়টি ইফতার মাহফিল আয়োজন করা হয়।
জরুরি দুর্যোগ ও মানবিক সহায়তা
মৌসুমি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনি এগিয়ে আসেন। বাসাইলে হিন্দু সম্প্রদায়ের দুইটি বাড়ি, সখিপুর বাজারে চারটি দোকান এবং কচুয়া বাজারে দুটি দোকান পুড়ে গেলে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া সখিপুর-বাসাইলের প্রায় দুই হাজার অসচ্ছল পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়।
স্বাস্থ্য সহায়তা ও বিশেষ যত্ন
চলাচলে অক্ষমদের সহায়তায় ২৪০টি হুইলচেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি বছরের বিভিন্ন সময়ে গুরুতর অসুস্থ ও জটিল রোগে আক্রান্ত ২৮৬ জন রোগীকে আর্থিক সহায়তা দেন তিনি, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়ায়।
শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়ন
শিক্ষাক্ষেত্রে সালাউদ্দিন আলমগীরের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
-
সখিপুর উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
-
এসএসসি ২০২৫ শিক্ষাবর্ষের ২৮৬ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়।
-
শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০০ জন শিক্ষার্থীকে নিয়ে শিক্ষা সফর আয়োজন করা হয়।
এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সহযোগিতায় তিনি নিয়মিত সহায়তা অব্যাহত রেখেছেন।
ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় নেতাদের সহায়তা
সখিপুর উপজেলার প্রায় সব মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার, খাবার সামগ্রী, জায়নামাজ, তসবি ও টুপি বিতরণ করা হয়। একই সঙ্গে এলাকার বিভিন্ন মসজিদে নিয়মিত আর্থিক অনুদান প্রদানও অব্যাহত রয়েছে।
ক্রীড়া ও অবকাঠামো উন্নয়নে অবদান
যুবসমাজকে উৎসাহিত করতে লাবিব গ্রুপ প্রিমিয়ার ফুটবল ও ক্রিকেট লিগসহ তিনটি বড় ক্রীড়া টুর্নামেন্ট সম্পন্ন করা হয়। পাশাপাশি জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন এলাকায় রাস্তা মেরামতের কাজও সম্পন্ন করা হয়েছে।
মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা
দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল শুধু বড় কর্মসূচিই নয়, বরং বছরজুড়ে বিভিন্ন ক্ষুদ্র সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমও অব্যাহত রেখেছেন, যার মাধ্যমে তিনি সমাজে মানবিকতার সৌরভ ছড়িয়ে দিচ্ছেন।