সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন

নিজস্ব প্রতিবেদক:

সচিবালয়ের নিরাপত্তা জোরদার ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ সদস্যদের সঙ্গে তাঁদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কেউ সচিবালয়ে প্রবেশের অনুমতি পাবেন না।

গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট কয়েকজন সচিব ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্তের কার্যবিবরণীতে বলা হয়েছে, সংসদ সদস্যরা ব্যক্তিগত গাড়ি নিয়ে সচিবালয়ে প্রবেশের সময় তাঁদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক প্রবেশের অনুমতি পাবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করে প্রবেশ নিশ্চিত করতে হবে।

সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রবেশব্যবস্থায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *