সাংবাদিকদের সঙ্গে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুর রশিদ:

সাংবাদিকদের সঙ্গে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বেলা ১২টায় নীলডুমুর ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব, পিএসসি, সিগন্যাস; লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আব্দুর রউফ (এন), বিএন; লেফটেন্যান্ট কমান্ডার মোঃ ফরিদুর রহমান খান (ই), বিএন এবং সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন উপস্থিত ছিলেন।

সভায় সীমান্তের সার্বিক পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সুন্দরবন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব বলেন, বিজিবি সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ সকল প্রকার কার্যক্রম রোধে সর্বদা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়া উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন দায়িত্বশীল গণমাধ্যমের কাজ নয়। সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় সীমান্ত, সুন্দরবনসহ দেশের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এস. এম. মোস্তফা কামাল, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা প্রভাষক হুসাইন বিন আফতাব এবং সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্রাহাম লিংকনসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *