স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ঢেমশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঢেমশা ইউনিয়নের ফকিরিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহীম চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মোঃ আইয়ুব, ঢেমশা ইউনিয়ন জামায়াতের আমির নেজাম উদ্দিন, উপজেলা পরিবহন সেক্টরের আহ্বায়ক নুরুল আলম, ঢেমশা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম ও সেক্রেটারি জামাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন, ৫নং ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক নুরুল আবছার, মোস্তাফিজুর রহমান, নুর মোহাম্মদ, ফরিদসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।