সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে মুজিব চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

আব্দুল আজিজ;

চট্টগ্রামের সাতকানিয়ায় সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মুজিবুর রহমান চেয়ারম্যান।

মঙ্গলবার (১৪ জুলাই) নিজ বাসভবনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন।

এ সময় তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হওয়ার পাশাপাশি অনেকের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। এই দুর্যোগে আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, যেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকি। তাঁরই ধারাবাহিকতায় আমরা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করছি।”

তিনি আরও বলেন, “বন্যার প্রাথমিক পর্যায়ে পানির কারণে আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছাতে পারিনি। তখন আমাদের নেতাকর্মীদের মাধ্যমে তাঁদের কাছে বিভিন্নভাবে সহায়তা পাঠিয়েছি। গত এক সপ্তাহ ধরে অন্তত ১০ হাজার পরিবারের জন্য আমি উপহারসামগ্রী পাঠিয়েছি। ইনশাআল্লাহ, এই সহায়তা চলমান থাকবে। আমরা জনগণের জন্য রাজনীতি করি। সুতরাং জনগণের বিপদে পাশে থাকা একজন রাজনৈতিক নেতার নৈতিক দায়িত্ব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

এ সময় ত্রাণ কার্যক্রমে বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *