সাতকানিয়ায় মনোনয়ন দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

আবদুল আজিজ:

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া নিয়ে গঠিত চট্টগ্রাম-১৫ সংসদীয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে সাতকানিয়ায় এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার কেরানীহাট রিসোর্ট চত্বর থেকে মিছিলটি শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

মিছিলে সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যানকে চট্টগ্রাম-১৫ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি উপস্থাপন করেন।

নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মিছিলের পুরো সময় নজরদারিতে ছিলেন। স্থানীয় সূত্র জানায়, পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *