সাতকানিয়ায় মাটি কেখোদের মাথায় হাত,  কৃত্রিম বাঁধ ভেঙ্গে মাটি পাচারকারীর বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন প্রশাসন

স্টাফ রিপোর্টার: 

মাটিকেখোদের বিরুদ্ধে কঠোর অবস্থান ও অভিযান চালিয়ে কৃত্রিম বাঁধ ভেঙ্গে দিয়েছেন উপজেলা প্রশাসন,চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেরানীহাট উত্তর নয়াখাল/গরলা খাল সংলগ্ন এলাকা সড়কের পশ্চিমে নলুয়া ও কেঁওচিয়া ইউনিয়নের মধ্যবর্তী বেরিবাঁধ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে কৃত্রিম বাঁধ দিয়ে রাতের আঁধারে মাটি কেটে নিয়ে যাচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। এসব মাটি স্থানীয় বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল বলে শত অভিযোগ।

প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অভিযান, জরিমানা এবং মাটি বহনকারী ডাম্পার জব্দ ও নষ্ট করা হলেও থামানো যাচ্ছিল না এই অবৈধ কার্যক্রম। এতে পরিবেশ ও কৃষিজমি হুমকির মুখে প্রতিনিয়ত।

অবশেষে শুক্রবার (২৭ মার্চ) বেলা ৩টার দিকে খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি জোরালো অভিযান পরিচালিত হয়। এতে সাতকানিয়ায় অবস্থিত ক্যাম্প বাংলাদেশ সেনাবাহিনী এবং সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর আলম টিম পুলিশ অংশ নেয়। অভিযানে অবৈধভাবে নির্মিত কৃত্রিম বাঁধগুলো কেটে দেয়া হয়, ফলে পানি প্রবাহ স্বাভাবিক হয় এবং মাটি কাটার পথ তৎক্ষণাৎ বন্ধ হলেও

স্থানীয় বাসিন্দা’রা জানান,“প্রতিদিন রাত হলেই ডাম্পারের শব্দে এলাকা ভারী হয়ে যেত। কয়েকদিন অভিযান হলে বন্ধ থাকে, তারপর আবার শুরু হয়। এবার যেন স্থায়ী সমাধান হয়। রাতের অন্ধকারে যেন সংঘবদ্ধ চক্র আবার বাঁধ দিয়ে যেন মাটি কাটতে না পারে।এভাবে মাটি কাটতে থাকলে আমাদের জমি ও পরিবেশ দুইটোই শেষ হয়ে যাবে।

প্রশাসনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই, তবে স্থায়ী নজরদারি অতীব গুরুত্বপূর্ণ। স্থানীয়রা আরো বলেন
কিছু দিন পূর্বে এ মাটি কাটা নিয়ে
প্রশাসনের নজরদারি থাকায় মাটি পাচারকারীরা টের পেয়ে সরে জমিনে
তারাহুরু করতে গিয়ে মাটি পাচারকারীদের চেকিং দেয়া তাদের এক কর্মচারী দুই ডাম্পার ট্রাকের চাপায় নিহত হয়।
এনিয়ে বিভিন্ন পত্র পত্রিকায়
খবর প্রকাশ হলে প্রশাসন নড়ে চড়ে বসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান,“মাটি খেকোদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। জনস্বার্থবিরোধী কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না।”
এ অভিযানের মাধ্যমে প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে—অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ কেউ লুটের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *