সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল

মোহাম্মদ হোসেন হ্যাপী:

৩ জানুয়ারি ২০২৬, শনিবার বাদ জোহর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আয়োজিত বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ৩ বার সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জনবান্ধব প্রশাসকসহ বিভিন্ন সরকারি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনবান্ধব প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। এছাড়া নির্বাহী প্রধান অফিসার মোঃ নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেনসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও মাগফেরাত কামনা করে তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়।

জনবান্ধব প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন কেবল একজন রাজনীতিক নন, উনি দেশের এক বিরল সম্পদ। তিনি একজন অত্যন্ত মানবিক ও সদয় মনের মানুষ ছিলেন। এ কথা তার জীবনকাল এবং জানাযায় যে অসংখ্য মানুষের উপস্থিতি ছিল, তা প্রমাণ করে। বাংলাদেশের মানুষ, দলমত নির্বিশেষে, সারাজীবন তার কাজ ও অবদান মনে রাখবেন।”

উক্ত অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং মরহুমার রুহের শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করেন। উপস্থিত অতিথিরা বেগম খালেদা জিয়ার জীবনের উল্লেখযোগ্য অবদান ও দেশের প্রতি তার নিষ্ঠার কথা তুলে ধরেন।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথিরা একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের শান্তি ও উন্নয়নের জন্য দোয়া করেন। এই ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান স্থানীয় জনগণের মধ্যে ঐক্য ও সম্প্রতির বার্তা প্রচার করে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলেন, “প্রধানমন্ত্রীর জীবদ্দশায় দেশ ও জনগণের কল্যাণে যে অবদান রেখেছেন, তা চিরকালই স্মরণীয় হয়ে থাকবে। আমরা সর্বদা তার রুহের শান্তি ও দেশপ্রেমকে স্মরণ করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *