সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ৫ মে ২০২৬ তারিখে পৃথক সময় ও স্থানে এ অভিযান চালানো হয়। বিকাল ৪টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড়ে মানিকের অটো গ্যারেজের সামনে রাস্তার ওপর, রাত ১১টা ২০ মিনিটে কদমতলী এলাকার এমডব্লিউ স্কুল অ্যান্ড কলেজের সামনে ক্যানেলপাড় পাকা সড়কে এবং ভোর ৫টা ৪৫ মিনিটে ১০নং ওয়ার্ডস্থ চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১. মো. মুনসুরুল আজম রাসেল (২৮), পিতা: মৃত মশিউল আজম, মাতা: হোসনে আরা, সাং: মিজমিজি বাতেনপাড়া, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
২. মো. আমজাদ হোসেন (৩০), পিতা: আব্দুল আলী, মাতা: রোকেয়া বেগম, সাং: মিজমিজি বাতেনপাড়া, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
৩. নাজিম উদ্দিন (৫৫), পিতা: মৃত রহম আলী, মাতা: মৃত শাহানুর বেগম, সাং: গোদনাইল ভূইয়াপাড়া, ১০নং ওয়ার্ড, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
৪. মো. ইকবাল হোসেন (৪০), পিতা: মো. বিল্লাল হোসেন বয়াতী, সাং: গোদনাইল (সৈয়দপাড়া), থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।

গ্রেফতারের সময় তাদের দেহ তল্লাশি করে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *