Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

সূর্য আহমেদ মিঠুন:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (২২ জুলাই ২০২৬) পরিচালিত অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ী, চুরি মামলার দুই আসামি, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলার একজন আসামি এবং সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *