সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার

নুরুজ্জামান সাউদ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সামারি ট্রায়ালের অভিযুক্ত ১৫ জন, আদালতের ওয়ারেন্টভুক্ত ৪ জন এবং পূর্বের দস্যুতা মামলার ৩ জন আসামি রয়েছেন। ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদক ও অপরাধ দমনে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে থানা পুলিশের একটি দল সুমিলপাড়া ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত আসামিদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের সংক্ষিপ্ত পরিচয়:

সামারি ট্রায়ালের অভিযুক্ত (১৫ জন): মো. আনিসুর রহমান, মো. ফারুক, মো. রাহাদ, মো. আলামিন, মো. ওহিদুল ইসলাম, মো. দেলোয়ার, শাহিন, মো. রাসেল, মো. আলমগীর, সোহেল, মো. রিফাত, মো. আবির, মো. সাব্বির হোসেন, মো. সাইদুর রহমান এবং মো. টিটু। ওয়ারেন্টভুক্ত আসামি (৪ জন): সোহেল, মো. ইমন, উজ্জল এবং ফরহাদ মিয়া। দস্যুতা মামলার আসামি (৩ জন): মো. শরীফ ওরফে পিচ্চি শরীফ, মো. রায়হান হোসেন এবং শেখ ফরিদ ওরফে শাওন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ যেকোনো অপরাধ নির্মূলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *