সিদ্ধিরগঞ্জে ১৪৫ পুরিয়া হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায়, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

গত ০২ এপ্রিল ২০২৬ খ্রিঃ দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ ওমর ফারুক (৩০)
২) বিজয় (২১)
৩) মোঃ রিপন (৩৮)
৪) মোঃ সাগর ওরফে টেটু (২২)
৫) শাকিল @ টুন্ডা শাকিল (৩৫)

অভিযানকালে তাদের হেফাজত থেকে ১৪৫ পুরিয়া হেরোইন এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দ তালিকা মূলে এসব আলামত জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা, মাদকসেবন, চুরি ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *