Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সিলেটে ইমন আচার্য হত্যার দ্রুত বিচারের দাবি - দৈনিক স্বাধীন সংবাদ

সিলেটে ইমন আচার্য হত্যার দ্রুত বিচারের দাবি

কামাল খান
র‍্যাব সদস্য ইমন আচার্য্য হত্যার প্রতিবাদ এবং ঘটনার দ্রুত বিচার কার্যকরের দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন। বুধবার (৩ জুন ২০২৬) দুপুর ১২টায় সংগঠনের সিলেট বিভাগ, জেলা ও উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় প্রতিষ্ঠাতা কামাল খানের তত্ত্বাবধানে আয়োজিত মানববন্ধনে গণমাধ্যমকর্মী, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাহমিদ আল মহসিন
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সংগঠনিক সম্পাদক সিলেট জেলার জুবের আহমদ সার্জন এবং সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সাপ্তাহিক ও ডিবি নিউজের প্রধান সম্পাদক লিয়াকত আলী খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কবি-সাহিত্যিক ও লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খান। এছাড়া বিশেষ বক্তব্য দেন সংগঠনের বিভাগীয় প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান।
এ সময় আরও বক্তব্য রাখেন বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংগঠনের জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত হওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা এবং নিহতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। একই সঙ্গে ঘটনাস্থল বা সংশ্লিষ্ট স্থানের নামকরণের দাবিও উত্থাপন করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ২২ মে ২০২৬ তারিখে সিলেট নগরের কোতোয়ালি থানা এলাকার ক্বীন ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া এক ছিনতাইকারীকে আটক করার চেষ্টা করলে র‍্যাব-৯ এর সদস্য ইমন আচার্য্য ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *