সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহর তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানে এসআই (নিঃ) মো. হারুন মিয়ার নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল ৫ মে ২০২৬ তারিখ রাত ৯টা ১০ মিনিটে সোনারগাঁও থানাধীন উত্তর পিরোজপুর এলাকার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে বালুর মাঠে অভিযান চালায়।

এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১. মো. হুমায়ুন কবির বাদশা (৩৫), পিতা: মো. আজহারুল ইসলাম, মাতা: মোছা. শাহানাজ বেগম, সাং: হাবিবপুর (চর মিনিখালী), ডাকঘর: বড়নগর, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ।
২. মো. সেলিম (৪২), পিতা: মৃত আ. মতিন, মাতা: মোছা. মোর্শেদা বেগম, সাং: টানবলাখী, ডাকঘর: হোসেনদী, থানা: গজারিয়া, জেলা: মুন্সিগঞ্জ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস এবং অপর একটি সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মোট ওজন প্রায় ৩ গ্রাম।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণী ১০(ক) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *