সোনারগাঁওয়ে পিস্তল ও গুলি সহ এক দুষ্কৃতিকারী গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পুলিশ ০১টি পিস্তল, ০২ রাউন্ড গুলি ও ০১টি ম্যাগাজিনসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, ৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৮.১৫ ঘটিকায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ-এর নেতৃত্বে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হক, এসআই (নিঃ) সেলিম, এসআই (নিঃ) আরিফ ও এসআই (নিঃ) পারভেজ স্থানীয় জনগণের সহায়তায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে সোনারগাঁও থানার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয় মোঃ ফারুক (পিতা- মানিক মিয়া, গ্রাম- ব্রাহ্মন্দী, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ০১টি পিস্তল, ০২ রাউন্ড গুলি ও ০১টি ম্যাগাজিন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে সোনারগাঁও থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, ওই দুষ্কৃতিকারীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় অস্ত্র আইনের পাশাপাশি ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *