Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ নাজমুল হাসান (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরী।

১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল সাড়ে ৪টার দিকে সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী সড়কে পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ নাজমুল হাসানকে আটক করে। পরে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নাজমুল হাসান বাগেরহাট জেলার মংলা বন্দর থানার দীঘরাজ বাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আয়নাল খান এবং মাতার নাম নাসিমা বেগম।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *