সোনারগাঁয়ের কৃতি সন্তান পীরজাদা মীর হাবিবুর রহমানের ইন্তেকাল

মনিরুল ইসলাম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলহাজ্ব হযরত মাওলানা পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব মঙ্গলবার সকাল ৭:৪৫ মিনিটে কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, ভক্ত ও শিক্ষার্থী রেখে গেছেন।

ধর্মীয় শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে তিনি দেশ-বিদেশে বিশেষ পরিচিতি অর্জন করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ইসলামী চিন্তাচর্চা, তাফসির মাহফিল ও বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বয়ান ও দিকনির্দেশনা অসংখ্য মানুষকে নৈতিক ও আধ্যাত্মিক পথে অনুপ্রাণিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবদ্দশায় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এবং সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করেছেন। তার ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে সোনারগাঁসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজ যথাসময়ে ঘোষণা করা হবে। দেশ-বিদেশের ভক্ত ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *