সানাউল্লাহ:
স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যান সোসাইটির উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী র্যালি, কুইজ ও সংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
সাবরং উচ্চ বিদ্যালয় মাঠ,টেকনাফ এ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব খোন্দকার মোস্তাফিজুর রহমান, এনডিসি, মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন – জনাব তানভির মমতাজ, পরিচালক, অপারেশন ও গোয়েন্দা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জনাব জাহিদ হাসান মোল্লা, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জনাব মো: গিয়াসউদ্দিন, ওসি,টেকনাফ মডেল থানা , জনাব আবদুল্লাহ এলএলবি,অর্থ সম্পাদক, কক্সবাজার জেলা বিএনপি
সভাপতিত্ব করেন – জনাব সেলিম নিজামি, সভাপতি, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যান সোসাইটি
আরও উপস্থিত ছিলেন জাতিয় ও স্থানীয় নেতৃবৃন্দ
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরেন এবং এর প্রতিকার সম্পর্কে ব্যাপক আলোচনা করে মাদক ব্যবসায়িদের কঠিন হুশিয়ারি দেন।