‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধনে ক্ষোভ: সাংবাদিক জুয়েলের সঙ্গে এসিল্যান্ডের আচরণ নিয়ে সমালোচনা

মোহাম্মদ হোসেন হ্যাপী: 

‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম। এ ঘটনায় কুড়িগ্রামে সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।

দেশ টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জুয়েল রানা জনসম্মুখে ‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করায় সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি দাবি করেন, এ ধরনের সম্বোধনের ফলে সাধারণ মানুষের কাছে তার সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে এবং স্বজনপ্রীতির সন্দেহও সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, “ভাই কেন বললেন—সাধারণ মানুষ ভাববে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে।”

রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে সাংবাদিক জুয়েল রানার সঙ্গে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ সময় তার আচরণ নিয়ে উপস্থিতদের মধ্যেও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।

এ ঘটনার পর কিছু প্রশ্ন সামনে এসেছে—
১। যে জনগণের টাকায় সরকারি কর্মকর্তার বেতন হয়, সেই জনগণ কি তাঁকে ‘স্যার’ ডাকবে?
২। একজন সরকারি কর্মকর্তাকে ‘স্যার’ ডাকতে হবে—এটি কি কোনো আইন দ্বারা বাধ্যতামূলক?
৩। ‘স্যার’ সম্বোধনের প্রত্যাশা পোষণকারী কর্মকর্তার মাধ্যমে কি প্রকৃতপক্ষে জনগণের সেবা নিশ্চিত করা সম্ভব?

এ বিষয়ে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব লাস্ট কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব লাস্ট কেন্দ্রীয় কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি)-এর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *