হযরত ওয়ায়েজ করুনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে হযরত ওয়ায়েজ করুনী (রাঃ) ফাউন্ডেশন। প্রতিবছরের ন্যায় এবারও ফাউন্ডেশনের উদ্যোগে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রবিবার (৮ মার্চ) ১৮ রমজান বাদ যোহর নারায়ণগঞ্জের চাষাঢ়া আর্মি মার্কেটের সামনে ‘সকল এন্টারপ্রাইজ’ কার্যালয়ে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর ব্যক্তিগত উদ্যোগ ও প্রচেষ্টায় এ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মাধ্যমে খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী, বস্ত্র এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তিনি বলেন, হযরত ওয়ায়েস করুনী (রাঃ) একজন মহাসাধক ছিলেন। তাঁর নামানুসারে প্রতিষ্ঠিত একটি সংগঠনের এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সঠিকভাবে সমষ্টিগত যাকাত সমাজে বিতরণ করা গেলে দেশের দারিদ্র্য অনেকাংশে দূর করা সম্ভব। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে মহল্লাভিত্তিক সহযোগিতামূলক কার্যক্রম গড়ে তোলা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি-এর আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি কাজী আনিসুল হক হীরা এবং জেড টিভি অনলাইন-এর প্রধান বার্তা সম্পাদক **শেখ জাকির আহমেদ**সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শতাধিক অসহায় পরিবারের মাঝে রমজান ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া কিছু নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝেও গোপনে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *