৩নং মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগের দোসর রহিম এর হাত থেকে বাদ যায়নি সরকারি খাল

সোহেল:

চট্টগ্রাম হাটহাজারি ওসমান গনি শপিং সেন্টার এর পাশে সরকারি খালের ওপর দোকান নির্মান করে হাতিয়ে নিচ্ছেন লড়্গ লড়্গ টাকা। ৩নং মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগের দোসর রহিম এর হাত থেকে বাদ যায়নি সরকারি খাল এবং সরকারি খাস জমি। এলাকাবাসী এই খাল দখলের প্রতিবাদ  করলে  তাদের উপর নেমে আসত কঠিন অত্যাচার ।

আওয়ামীলীগের দোসর রহিম এর অত্যাচারের কারনে এলাকা ছেড়ে চলে গিয়েছিল অনেক বিএনপি ও জামাত নেতা কর্মি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভুক্তোভোগি বলেন আওয়ামীলীগের দোসর রহিম থানা পুলিশকে দিয়ে প্রায় হয়রানি করতো । এলাকার বেশিরভাগ বিরোদি দল নেতা কর্মীদের নামে দিয়েছেন  অসংখ্য মিথ্যা মামলা। এ বিষয় রহিমের কাছে জানতে চাইলে রহিম চেয়ারম্যান বলেন আমি বাধ্য হয়ে আওয়ামীলীগে যোগ দিয়েছি, আমার কিছুই করার ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *