Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, গ্রেপ্তার ‘ভাইরাল মিজান’ - দৈনিক স্বাধীন সংবাদ

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, গ্রেপ্তার ‘ভাইরাল মিজান’

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর আগারগাঁওয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে সরকারি কাজে বাধা ও সংশ্লিষ্ট অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও স্থাপনায় থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিলেন। এর অংশ হিসেবে আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় মিজান কর্মকর্তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাদের ওপর চড়াও হন। অভিযোগ রয়েছে, বাগ্‌বিতণ্ডার সময় তিনি সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করেন। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নেওয়া হয়। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মিজানুর রহমান মিজান আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান পরিচালনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পান। তার দোকানে মাত্র ১০০ টাকায় এক পিস গরুর মাংসের সঙ্গে ভাত, আলু ও ডাল খাওয়ার সুযোগ থাকায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দোকানটির নাম দেওয়া হয়েছিল ‘নিজের হাতে লইয়া খাবেন, ১৪ বার নিয়ে খাবেন’। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ‘গরিবের বুফে’ নামেও পরিচিতি পায়। খাবার পরিবেশন ও খাওয়ার নানা ভিডিও ছড়িয়ে পড়ার পর মিজানুর রহমান মিজান ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত হয়ে ওঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *