অষ্টগ্রামে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা

এ আর সুমন:

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের আলম দিঘীর পাড়ে অবস্থিত বিআরডিসি অফিসে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অষ্টগ্রাম থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসী অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন, এসআই কাজল, অষ্টগ্রাম উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আনা, ইউপি সদস্য আব্দুল বাছেদ, হাজী আক্রব আলী, হাজী আব্দুল ওয়াদুদ (অদু) মিয়া, সরদার জসিম ও সরদার সজলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ রুহুল আমিন বলেন, “আপনারা আপনাদের সন্তানদের প্রতি নজর রাখুন—তারা কখন, কী করে, কোথায় যায় এবং কার সাথে মেলামেশা করে। তারা মাদক সেবন করছে কিনা, সে বিষয়েও সতর্ক থাকুন। কিছু সন্দেহজনক দেখলে বা বুঝতে পারলে তাৎক্ষণিকভাবে আমাদের জানান। আপনাদের সেবায় অষ্টগ্রাম থানা পুলিশ সর্বদা নিয়োজিত আছে এবং থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *