মোহাম্মদ হোসেন সুমন:
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের Federal Bureau of Investigation (এফবিআই)-এর চার সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সাক্ষাতে সুহেল দাউদ (Suhel Daud)-এর নেতৃত্বে এফবিআই প্রতিনিধিদল অংশ নেয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে প্রতিনিধিদলের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার, সাইবার কমপ্লেইন সেন্টার স্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রমে সহায়তা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
এ সময় আইজিপি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে Police Bureau of Investigation (পিবিআই), Criminal Investigation Department (সিআইডি), Anti Terrorism Unit (এটিইউ) এবং Counter Terrorism and Transnational Crime Unit (সিটিটিসি)-সহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সঙ্গে এফবিআইয়ের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে উভয়পক্ষ ভবিষ্যতে সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি ও আন্তঃদেশীয় অপরাধ দমনে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।