আড়াইহাজারে রিমান্ড ফেরত আসামিসহ ১০ জনকে আদালতে প্রেরণ

মনিরুল ইসলাম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও রিমান্ড ফেরত ১০ আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

আসামিরা হলেন—ছোট ফাউসা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আলী আজগরের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিব (৪০), দক্ষিণ নোয়াকান্দি গ্রামের মৃত জাহাজ মিয়ার ছেলে মো. খলিল উল্লাহ (৩০), দক্ষিণ সাতগ্রাম এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. কাউসার আহম্মেদ (৩৬), জাঙ্গালিয়া গ্রামের আ. মালেকের ছেলে মো. আলমগীর হোসেন (৫০), চৈতনকান্দা দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রহমান মেম্বারের ছেলে মো. আমিনুল ইসলাম রতন (৫২), আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুরা গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে আল মামুন পারভেজ (৪১), রামচন্দ্রদী গ্রামের আমির আলীর ছেলে মিলন (১৯), শ্রীনিবাসদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে শারজাহান (৪৪), ক্ষিরদাসাদী গ্রামের মৃত বাহর আলীর ছেলে ইসলাম (৪৮) এবং শ্রীনিবাসদী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে পুরোনো মামলার আসামি দুজন, সিআর ওয়ারেন্টভুক্ত একজন, রিমান্ড ফেরত তিনজন এবং সামারি ট্রায়ালের আসামি চারজন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *