আলফাডাঙ্গায় সুমন-রবি হত্যা মামলার আট আসামি গ্রেপ্তার

মোঃ মামুন-অর-রশিদ:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামে সুমন ও রবি হত্যা মামলার আট আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা মহাসড়ক এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আলফাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

জানা যায়, হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন শেষে আসামিরা বাসযোগে এলাকায় ফিরছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র‍্যাব-১০-এর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০) ভাঙ্গা মহাসড়ক এলাকায় বাসটিতে তল্লাশি চালায়। পরে বাস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সজল শেখ (২১), পিতা এলায়েত শেখ; মো. মন্টু শেখ (২২), পিতা মো. উকিল শেখ; সাগর শেখ (২৩), পিতা এলায়েত শেখ; মো. এলায়েত শেখ (৫৫), পিতা মৃত সোলায়মান শেখ; মো. সাজ্জাদ শিকদার (৩০), পিতা মো. খায়ের শিকদার; মো. উজ্জল শেখ (৪০), পিতা মৃত জিন্নাত শেখ; আশিক শেখ (২৬) এবং মো. রুবেল শেখ (৩৩), উভয়ের পিতা মো. কুদ্দুস শেখ।

গ্রেপ্তার আটজনের সবার বাড়ি আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে। গ্রেপ্তারের পর তাঁদের পুলিশি হেফাজতে ফরিদপুরে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *