শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদ–এর উদ্যোগে ইয়াতিম ও অসহায় মানুষের সম্মানে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) মহাস্থান উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সৈকতের সঞ্চালনায় এবং সভাপতি মোঃ আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাস্থানের কৃতি সন্তান, সমাজসেবক ও রাজনীতিবিদ হাফিজুর রহমান হিরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আমিনুর রহমান, মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, হযরত আলী ক্যাডেট স্কুলের পরিচালক এম এ ইসলাম আরিফ এবং বিশিষ্ট উদ্যোক্তা মোঃ আব্দুস ছামাদ সোহাগ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রোজাদার মানুষদের ইফতার করানো অত্যন্ত পুণ্যের কাজ। অসহায় মানুষের কল্যাণে আয়োজিত এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি সবসময় সহযোগিতা করতে প্রস্তুত আছেন।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে মহাস্থান এলাকার প্রায় ৮০টি ইয়াতিম ও অসহায় পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী হিসেবে চাল, সেমাই, চিনি, মুড়ি-সহ নিত্যপ্রয়োজনীয় আট ধরনের খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহাস্থান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শফি আলম, রাজনীতিবিদ আব্দুল হামিদ বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, রাহেল বাকী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইউসুফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নাইম, শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রাসেদ, কোষাধ্যক্ষ হাসান আলীসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।