Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ইরানকে ঘিরে যুদ্ধের কাউন্টডাউন? যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রস্তুতির দাবি - দৈনিক স্বাধীন সংবাদ

ইরানকে ঘিরে যুদ্ধের কাউন্টডাউন? যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রস্তুতির দাবি

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সঙ্গে চলমান আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় আগামী সপ্তাহের মধ্যেই নতুন করে সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য হামলার জন্য ইতোমধ্যেই জোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন ও তেলআবিব।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নতুন করে যুদ্ধ শুরু হলে আগের চেয়ে আরও তীব্র বিমান হামলা চালানো হবে। এতে ইরানের সামরিক ঘাঁটি ছাড়াও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, পারস্য উপসাগরে অবস্থিত ইরানের তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র খার্গ দ্বীপ দখলের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। পাশাপাশি ইরানের মূল ভূখণ্ডে বিশেষ কমান্ডো অভিযান চালিয়ে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম জব্দ করার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।

তবে এ ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, এতে বড় ধরনের হতাহতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অভিযানে সহায়তার জন্য কয়েক হাজার সেনা মোতায়েন করতে হতে পারে, যা সরাসরি ইরানি বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নিতে পারে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২–কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক কর্মকর্তা বলেন, “যুদ্ধ আসন্ন ধরে নিয়েই আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন সবকিছু নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা কোন দিকে যায়, সেটিই আমরা পর্যবেক্ষণ করছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, “আমেরিকানরা বুঝতে পেরেছে ইরানের সঙ্গে আলোচনায় কার্যকর কোনো সমাধান আসছে না। আমরা কয়েকদিন থেকে কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি এবং ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি আরও পরিষ্কার হতে পারে।”

এর আগে গত শুক্রবার চীন সফর শেষে দেশে ফেরার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান যদি বাস্তবিকভাবে প্রতিশ্রুতি দেয় যে তারা আগামী ২০ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে, তাহলে তিনি বিষয়টি বিবেচনা করতে পারেন। যদিও এর আগে ট্রাম্পের অবস্থান ছিল—ইরানকে স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *