Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ইরানে পারমাণবিক হামলা নয়, সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প - দৈনিক স্বাধীন সংবাদ

ইরানে পারমাণবিক হামলা নয়, সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের চিন্তা বাদ দিয়েছেন কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নে ক্ষুব্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্নটিকে ‘স্টুপিড’ বা ‘বোকা প্রশ্ন’ বলে মন্তব্য করে ট্রাম্প বলেন, ইরানের সামরিক সক্ষমতা ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। তাই দেশটির ওপর এখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই।

সোমবার এক নারী সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা থেকে সরে এসেছেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি হয়তো কখনো এর উত্তর দিতাম না। তবে উত্তর হলো হ্যাঁ। আমি ইরানে পারমাণবিক হামলার চিন্তা বাদ দিয়েছি। এখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই।’

এরপর সাংবাদিকের প্রশ্নের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘সত্যিকার অর্থে, কী স্টুপিড প্রশ্ন এটি! ইরান সামরিকভাবে সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। আমি তাদের হারিয়েছি। এখন তাদের ওপর আমার পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত—কী স্টুপিড প্রশ্ন।’

এর আগে অবশ্য ট্রাম্প একাধিকবার ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথা বলেছিলেন। ফলে এবার তার বক্তব্যকে ইরান ইস্যুতে মার্কিন অবস্থানের গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিন সংঘাত চলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি হয়। তবে এর মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। এরপর দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলার তীব্রতা কিছুটা কমলেও গত রোববার আবারও হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

সূত্র: মিডল ইস্ট আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *