Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ইসকন মন্দির থেকে ১৭ তরুণী উদ্ধারের দাবি ভুয়া, ভিডিওটি মুম্বাইয়ের ড্যান্সবারের - দৈনিক স্বাধীন সংবাদ

ইসকন মন্দির থেকে ১৭ তরুণী উদ্ধারের দাবি ভুয়া, ভিডিওটি মুম্বাইয়ের ড্যান্সবারের

নিজস্ব প্রতিবেদক ::

ভারতে ইসকন মন্দিরের বেজমেন্ট থেকে ১৭ তরুণীকে উদ্ধার করা হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটির সঙ্গে ইসকন মন্দিরের কোনো সম্পর্ক নেই। এটি ২০২১ সালে ভারতের মুম্বাইয়ের একটি ড্যান্সবারে পুলিশের অভিযানের পুরোনো ভিডিও।

ভাইরাল ভিডিওটির বিভিন্ন সংস্করণে দাবি করা হয়, ইসকন মন্দিরের তলদেশে গোপন বেজমেন্ট থেকে নারীদের উদ্ধার করেছে পুলিশ। তবে রিভার্স ইমেজ সার্চ ও সংশ্লিষ্ট প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওটি ২০২১ সালের ডিসেম্বরের একটি ঘটনার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ১১ ডিসেম্বর মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত ‘দীপা ড্যান্স বার’-এ অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় একটি মেকআপ রুমের সঙ্গে যুক্ত গোপন বেজমেন্ট থেকে ১৭ নারীকে উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় বারটির বাথরুম, স্টোররুম ও রান্নাঘরসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও নারীদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে মেকআপ রুমের একটি বড় আয়না পুলিশের সন্দেহের কারণ হয়। আয়নাটি দেয়াল থেকে সরানোর চেষ্টা করলে সেটি সহজে সরানো যায়নি। পরে আয়নাটি ভেঙে এর পেছনে গোপন একটি পথের সন্ধান পান পুলিশ সদস্যরা।

ওই পথ দিয়ে প্রবেশ করে একটি গোপন বেজমেন্টে ১৭ নারীকে পাওয়া যায়। পুলিশের দাবি, বেজমেন্টটিতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা ও বিছানাসহ বিভিন্ন সুবিধা ছিল। এ ঘটনায় বারটির ম্যানেজার, ক্যাশিয়ারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়।

ফ্যাক্টচেক সংস্থাগুলোও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ইসকন মন্দিরের নয়। এটি মুম্বাইয়ের দীপা ড্যান্স বারে ২০২১ সালে পুলিশের অভিযানে ১৭ নারী উদ্ধারের ঘটনার ভিডিও। ফলে ইসকন মন্দিরের বেজমেন্ট থেকে ১৭ তরুণী উদ্ধারের দাবিটি ভুয়া ও বিভ্রান্তিকর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *