একুশে টিভির সংবাদ উপস্থাপককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক নুরুজ্জামান দিপুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সুমন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দিপু থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

রাজধানীর ভাটারা থানায় বুধবার (০১ এপ্রিল) দায়েরকৃত জিডির নম্বর ১২৮। জিডির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ভাটারা থানার এএসআই সুমন মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জিডিতে একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক নুরুজ্জামান দিপু উল্লেখ করেন, গত ০১ এপ্রিল ২০২৬ তারিখ রাত আড়াইটার সময় অফিস শেষ করে তার সাঈনগরের বাসায় যাওয়ার সময় ভাটারা থানাধীন সাঈদনগর বি-ব্লক, মুক্তিযোদ্ধা চত্বর সামনে পৌঁছানো মাত্র বিবাদী তাকে এনসিপি নেতা বলে চিল্লাচিল্লি করতে থাকে। তিনি বিবাদীর কাছে এর কারণ জানতে চাইলে বিবাদী তাকে হুমকি দিয়ে বলে, তার মোটরসাইকেলসহ তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবে, তাকে ওই এলাকায় থাকতে দেবে না এবং প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

তিনি আরও উল্লেখ করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। বিবাদী যে কোনো সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *